নাফ নদীতে বিজিবির অভিযান, অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা আটক

fec-image

বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি নাফ নদীর শুন্য লাইনের নিকট মিয়ানমার হতে জেলের বেশে আসা সশস্ত্র সন্ত্রাসীদের ধরতে সীমান্তবর্তী পাহারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা আটক করেছে।

সূত্রে জানা যায়, ৩ জুন দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনস্থ পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাহারপাড়া নামক স্থানের সীমান্তবর্তী নাফ নদীর শুন্য লাইনের নিকট মিয়ানমার হতে জেলের বেশে হঠাৎ করে নৌকাযোগে কয়েকজন অস্ত্রধারী সশস্ত্র দল উপস্থিতি লক্ষ্য করা যায়। এটি ইয়াবা চরা চালানোর একটি প্রচলিত স্থান বিধায় তাদেরকে বিজিবি টহল কর্তৃক বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে নিষেধ করা সত্ত্বেও তারা ক্রমাগত বাংলাদেশের দিকে আসতে থাকে এবং বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। এ সময়ে টহলরত ৬৪ বিজিবির বিশেষ দল নাফ নদী সংলগ্ন বেরিবাধে অবস্থান নেয় এবং অস্ত্রধারী সশস্ত্র গ্রুপের উপরগুলি বর্ষণ করে। পরবর্তীতে সশস্ত্র গ্রুপটি কয়েক রাউন্ড ফায়ার করে নৌকা রেখে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারে পালিয়ে যায়। বিজিবি নৌকাটি আটক করে তল্লাশী চালিয়ে ১টি জি থ্রি রাইফেল, ৩টি জি থ্রি খালি ম্যাগাজিন, ৩টি খালি ফাইবার ম্যাগাজিন, ৫১৫ রাউন্ড গুলি, ১টি বাটন মোবাইল, ২টি এয়ারটেল সিম, ৪ হাজার পিস ইয়াবা জব্দ করে।

উল্লেখ্য, গোয়েন্দা সূত্রে জানা যায় গত ৩০ মে ২০২৬ তারিখ বিকাল ১৭৪৫ ঘটিকার সময় হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাব্যিক চর নামক স্থান যে সশস্ত্র দলটি অপর দুইজন জেলে বেশধারী রোহিঙ্গার নিকট হতে ফায়ার করে ইয়াবা ছিনিয়ে নেয় ওই একই সশস্ত্র দল পালংখালী বিওপির গতকালের ঘটনায় উপস্থিত ছিল।

বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায়, এ ব্যাপারে সীমান্তে বিজিবি’র জনবল ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। সীমান্তে বসবাসরত সদস্য সকল জনসাধারণ এবং জেলেদের জান মালের নিরাপত্তায় বিজিবি সদা প্রস্তুত রয়েছে । বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে সন্ত্রাস দমনে সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উখিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন