রাঙামাটির দুর্গম এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ

fec-image

সম্প্রতি রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলায় একটানা অতিবৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) পরিবারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়।

রবিবার ( ১৯ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে রাবিপ্রবি পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বিগত ১৬ জুলাই রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের তক্তানালা, ওরাছড়ি, গোয়াইনছড়ি এবং ফারুয়া বাজার সংলগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত ১০০ টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। একইদিনে, বাঘাইছড়ি উপজেলায় কলেজ পাড়া, মাস্টার পাড়া, পশ্চিম মুসলিম ব্লক, শরিফ মাস্টার পাড়া, পশ্চিম লাইল্যাঘোনা, পূর্ব লাইল্যাঘোনা, মধ্যম পাড়া এফ ব্লক এবং কাচালং বাজার এলাকায় রাবিপ্রবি’র আরেকটি স্বেচ্ছাসেবী দলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়। এছাড়া বাঁধন রাবিপ্রবি ইউনিটের উদ্যোগে আলাদাভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাঘাইছড়ি ও বিলাইছড়ি বন্যার্ত মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার জন্য রাবিপ্রবি’র প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় লোকজন।

দীর্ঘ দুর্গম পথ পাড়ি দিয়ে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে রাবিপ্রবি’র ভলান্টিয়াররা এই উদ্যোগকে সফল করেন। রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বন্যার্ত মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেয়ার সাথে জড়িত সকল ভলান্টিয়ার এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, ১৫ জুলাই ২০২৬খ্রি. তারিখে রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর মহোদয় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কর্মসূচী সংক্ষিপ্ত করে উদ্বৃত্ত টাকা দিয়ে রাঙ্গামাটির দুর্গম এলাকা বাঘাইছড়ি এবং বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণের জন্য বিশ্ববিদ্যালয়ের ত্রাণ উপ-কমিটি ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী কমিটির নিকট ত্রাণ হস্তান্তর করেন।

উল্লেখ্য, রাবিপ্রবি’র বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন-বাঁধন রাবিপ্রবি ইউনিট, রেড ক্রিসেন্ট ইয়ুথ, সিএসই কম্পিউটার ক্লাব, ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটি, রাবিপ্রবি ট্যুরিজম ক্লাব, ফিশারিজ ক্লাব, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা ত্রাণ বিতরণের সময় ভলান্টিয়ার হিসেবে কাজ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি, রাবিপ্রবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন