দুই দিনেও কাপ্তাই বিএনপি ওয়ার্ড সভাপতি মাসুদ এর সন্ধান মেলেনি

fec-image

দুই দিনেও নিখোঁজ কাপ্তাই বিএনপি নেতা মাসুদের কোন সন্ধান পাওয়া যায়নি। মাসুদ (৫৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাপ্তাই ৪নম্বর ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। সে দীর্ঘ দিন যাবত কেপিএম কাপ্তাই চিপার হাউজের অস্থায়ী নৈশ্য প্রহরী হিসাবে কর্মরত আছে। পাশাপাশি বিলাইছড়ি,ফারুয়া এবং এর আশপাশ এলাকায় ক্ষুদ্র মৌসুমি ব্যবসা করে।

শনিবার সকালে মাসুদ বিলাইছড়ি, ফারুয়া থেকে তার নিজস্ব ইঞ্জিন চালিত বোট যোগে কাপ্তাই আসার পথে লেকের গর্জন টিলা নামক স্থানে বোটটি কাপ্তাই লেকে ভাঁসতে দেখা যায়। কিন্তু মাসুদকে পাওয়া যায়নি।

সংবাদটি কাপ্তাই আসার পর,পর কাপ্তাই বিএনপির নেতৃবৃন্দ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাদুল হাসান রুবেল (ওসি)ঘটনাস্থলে গিয়ে সন্ধান করে। পরে বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির আটজন ডুবুরি দল পানিতে খুজতে থাকে।

এসময় কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও নিখোঁজ মাসুদের সন্ধান চলমান আছে বলে স্টেশন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন জানান। কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ জানান,আমরা নিখোঁজ বিএনপি ওয়ার্ড সভাপতি মাসুদ এর সন্ধান করছি। উক্ত ঘটনায় কাপ্তাই ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান জানান, আমরাও সন্ধান করিছি বিএনপি নেতা মাসুদের।

রোববার কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান, আমরা ঘটনাস্থলে আমাদের দলীয় লোক পাঠিয়ে নিখোঁজ বিএনপি নেতা মাসুদের সন্ধান করছি।
মাসুূদ এর বড় মেয়ে মাইশা আক্তার তমা তাঁর নিখোঁজ বাবার সন্ধান চেয়ে সকলের সহযোগিতা চেয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন