বর্তমান সরকার সকল দুর্যোগে এবং উন্নয়নে সকলের পাশে আছে : দীপেন দেওয়ান

fec-image

রাঙামাটি আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার সকল দুর্যোগে এবং উন্নয়নে সব সময় পাশে আছে এবং থাকবে।

তিনি বলেন, পার্বত্যাঞ্চলের সকল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর বর্তমান সরকার।

বৃহস্পতিবার (৯ জুলাই) কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ভারী বর্ষণের ফলে কাপ্তাই উপজেলায় পাহাড়ের ঝুঁকিপূর্ণ ঢালু জায়গায় বসবাসকারীরা নিরাপদ আশ্রয়কেন্দ্রে আসে। দীপেন দেওয়ান এ সময় আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন এবং লোকজনের কথা শোনেন। পাশাপাশি সকলের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন। আশ্রয়কেন্দ্রে আসা সকলের ফ্রি চিকিৎসাসেবা নিশ্চিত করতে দায়িত্বরতদের সঙ্গে আলাপ করেন।

এ সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে চলছে। আমরা সকল উন্নয়নে, সমস্যা ও দুর্যোগে আপনাদের পাশে আছি এবং থাকব।

এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম, কাপ্তাই থানার ওসি মাহামুদ হাসান রুবেল, রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন, জেলা বিএনপির সদস্য আবু বক্কর ছিদ্দিক আবু, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন, কাপ্তাই জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ হারুনুর রশীদ, রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথাই মং মারমা, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ, সম্পাদক কামাল হাকিমসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, দীপেন দেওয়ান, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন