ভারী বৃষ্টিতে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে পাহাড় ধস, যোগাযোগ বন্ধ

fec-image

ভারী বৃষ্টিপাতের ফলে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বালুচর নামক এলাকায় পাহাড় ধসে গাছপালা পড়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

বিদ্যুতের তারের ওপর গাছপালা পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা যায়।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম জানান, ইতিমধ্যে তথ্য অফিসের মাধ্যমে ঝুঁকিপূর্ণ বসবাসের স্থান থেকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে আসার জন্য মাইকিং করা হয়েছে। এছাড়া কাপ্তাই উপজেলার ১৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে তিনি জানান।

তিনি সকলকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে আসার জন্য আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, পাহাড় ধস, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন