কাপ্তাই বিএফডিসি হ্রদে অভিযান চালিয়ে বিশ হাজার ফুট জালসহ নৌকা উদ্ধার

fec-image

রাঙামাটির কাপ্তাই হ্রদে অবৈধভাবে মাছ শিকারের সরঞ্জামসহ বিশ হাজার ফুট জাল উদ্ধার করেছে মৎস্য বিভাগ।

সোমবার (৬ জুলাই) কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় কাপ্তাই বিএফডিসি ও নৌ-পুলিশ অভিযান চালিয়ে গাছকাটা ছড়া, হাজাছড়ি, গবঘোনা ও বাঘছড়ি থেকে ৪টি মাছ ধরার সাধারণ নৌকা এবং দশ হাজার ফুট কারেন্ট জাল ও দশ হাজার ফুট সুতার জাল উদ্ধার করে।

কাপ্তাই বিএফডিসির উপ-ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন জানান, রবিবার রাত থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত হ্রদে অভিযান চালিয়ে ওপরোক্ত মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় কাউকে পাওয়া যায়নি বলে তিনি জানান।

তিনি আরও জানান, কাপ্তাই হ্রদে মাছের বংশবৃদ্ধির জন্য প্রতি বছরের ন্যায় রাঙামাটি জেলা প্রশাসকের নির্দেশক্রমে সব ধরনের মাছ শিকার, বিক্রয়, কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে মাছ শিকার করে থাকে। উদ্ধার হওয়া ওপরোক্ত জাল ও নৌকা ৮ জুলাই ২০২৬ কাপ্তাই মৎস্যকেন্দ্রে সরকারি নিয়ম অনুযায়ী নিলামে বিক্রি করা হবে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন