চিৎমরম বাসা হতে রেটিকুলেটেড পাইথন উদ্বার ও গভীর জঙ্গলে অবমুক্ত

fec-image

রাঙামাটি কাপ্তাই উপজেলা চিৎমরম ইউনিয়ন মুসলিম পাড়া একটি বাসা হতে রেটিকুলেটেড পাইথন উদ্বার করেছে প্রকৃতির দল। জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর চিৎমরম ইউনিয়নের প্রকৃতির দল ৭ ফুট দৈর্ঘ্য রেটিকুলেটেড একটি পাইথন বাসা হতে উদ্বার করে।

বুধবার (২৩ জুন) সকাল ১১টায় উদ্বারকৃত পাইথনটি পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জে আনা হয়। পরে রেঞ্জ কর্মকর্তা ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প কাপ্তাই কর্মকর্তা রাঙামাটি দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন এর নির্দেশনায় জাতীয় উদ্যানে অবমুক্ত করে।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান জানান, চিৎমরম মুসলিম পাড়ার একটি বাসা হতে সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথনটি উদ্বার করে অফিসে আনা হলে আমরা পাইথনটি গভীর জঙ্গলে অবমুক্ত করি।

তিনি আরও জানান, গত দেড়মাসে প্রায় ১৮টি সাপ বনে অবমুক্ত করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প কাপ্তাই উপজেলা বায়োডাইভারসিটি এন্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেড কর্মকর্তা বকুল তঞ্চঙ্গ্যা জানান, জীববৈচিত্র্য চিৎমরম ইউনিয়ন প্রকৃতির দল সংকটাপন্ন পাইথনটি উদ্ধার করে দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জে দেয়।

উদ্বার রেটিকুলেটেড পাইথনটি গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়। এসময় কাপ্তাই বিট কর্মকর্তা সুলতানুল আজিম, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মো. কবির হোসেন, অরবিন্দু বনপ্রহরী ও প্রকৃতির দল উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন