জাম পাড়তে উঠে রাজস্থলী থানার পুলিশ সদস্য আহত

fec-image

রাঙামাটি রাজস্থলী থানার ভেতরে থাকা গাছ থেকে জাম পাড়তে গিয়ে হাবিব (৪৮) নামে এক পুলিশের টেলিফোন অপেরেটার গুরুতর আহত হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আহত হাবীব রাজস্থলী থানায় পুলিশের অপরেটার হিসেবে কর্মরত ছিলেন। তার দেশের বাড়ী রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়ন।

রাজস্থলী থানার ওসি খালেদ হোসেন বলেন, শনিবার সকাল ১১টার দিকে হাবীব ব্যাগ নিয়ে গাছে উঠে জাম পাড়া শুরু করেন। একপর্যায়ে পা পিছলে গাছ থেকে পড়ে গিয়ে আহত হন। আহত অবস্থায় প্রথমে তাকে রাজস্থলী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে দুপুরে তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন