রাজস্থলীতে ছাত্রদলের আনন্দ মিছিল

fec-image

রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি পদে অলি আহম্মদ ও সাধারণ সম্পাদক পদে নাইমুল ইসলাম রনিকে নির্বাচিত করায় রাজস্থলীতে আনন্দ মিছিল করেছে রাজস্থলী উপজেলা ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

রোববার (৩ মে) সকালে রাজস্থলী উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপজেলা প্রেসক্লাবের সামনের সড়ক থেকে একটি আনন্দ মিছিল বের করে।

মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলায় এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমান রুবেল, যুগ্ন আহবায়ক রাজু আহম্মেদ সহ আরো অনেকে।

শনিবার রাতে কেন্দ্রীয়ভাবে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে অলি আহম্মদ কে সভাপতি ও নাইমুল ইসলাম রনি কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ খবর ছড়িয়ে পরার সাথে সাথে রাঙামাটির ১০ উপজেলা মিছেলে মুখরিত হয়ে উঠে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন