রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা

fec-image

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে  রাজস্থলী উপজেলার  বাঙ্গালহালিয়ায় এক মতবিনিময় সভা বুধবার (১১ মার্চ) সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ কার্যলয়ে  অনুষ্ঠিত হয়েছে।

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল ও কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম এর সহযোগীতায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমা ।

এসময় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল এর পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে চন্দ্রঘোনা কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম এর ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আদোমং মারমা,  রাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান ,কাকড়াছড়ি মৌজার  হেডম্যান ক্যসুইথুই  মারমা, প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা করতে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধ করা জরুরি। নারী ও কন্যার প্রতি নির্যাতন কেবল নারী কেন্দ্রিক ইস্যু নয়, এটি একটি সামাজিক ইস্যু। পুরো সমাজব্যবস্থা নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের কারণে সৃষ্ট নেতিবাচক প্রতিক্রিয়ার মুখোমুখি হয়, তাই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। সেই সঙ্গে তরুণ সমাজকে এই ধরনের সহিংসতা বন্ধে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

উক্ত মতবিনিময় সভায়  উপজেলার  সমাজসেবক, হেডম্যান, কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি, রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন