রাঙামাটিতে বলীখেলায় নতুন চ্যাম্পিয়ন দীপু চাকমা

fec-image

পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রাই ও চাংক্রান পাতা উদযাপন উপলক্ষে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বলীখেলা।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে রাঙামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে আয়োজিত এ খেলায় ছোট, মাঝারি ও বড় এই তিন বিভাগে ১৫ জন প্রতিযোগী অংশ নেন। বলীখেলা দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা স্টেডিয়ামে ভিড় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

উপস্থিত ছিলেন, রাঙামাটির সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার এবং উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক (অবসরপ্রাপ্ত উপসচিব) প্রকৃতি রঞ্জন চাকমা।

উদ্বোধনী বক্তব্যে উষাতন তালুকদার বলেন, এ ধরনের খেলাধুলার আয়োজন না হলে গ্রামবাংলার ঐতিহ্য হারিয়ে যাবে এবং নতুন খেলোয়াড়ও তৈরি হবে না।

প্রকৃতি রঞ্জন চাকমা বলেন, যুবসমাজের মধ্যে খেলাধুলার চর্চা বাড়াতে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হচ্ছে।ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

রোববার সকালে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ের এই প্রধান সামাজিক উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

প্রতিযোগিতায় গত তিনবারের চ্যাম্পিয়ন খাগড়াছড়ির সৃজন চাকমাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন রাঙামাটির কালিন্দীপুরের বাসিন্দা দীপু চাকমা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন