রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্য হাতির আক্রমণে মংখ্যাইচিং মারমা প্রকাশ মাস্টার (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের দুর্গম চাকুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যার দিকে চাকুয়া পাড়া এলাকায় তিনি বন্য হাতির মুখোমুখি হলে তাকে শুঁড় দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহত ব্যক্তি একই ইউনিয়নের বড় পাড়ার মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে।
চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী বলেন, রবিবার সন্ধ্যার দিকে চাকুয়া পাড়া এলাকায় বন্য হাতি এক বৃদ্ধকে মেরে ফেলেছে।
চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ লোক মারা গেছেন। এলাকাটি দুর্গম হওয়ায় মরদেহটি এখনো উদ্ধার করা যায়নি। পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।