দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন কাপ্তাই জোন কমান্ডার

fec-image

বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে কাপ্তাই জোনের ব্যবস্থাপনায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

১২ জুলাই বিকেলে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে কাপ্তাই জোন কমান্ডার লে: কর্নেল মো: নাজমুল কাদির শুভ, পিএসসি উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। বিতরণকৃত ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাবার,এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।

এ সময় জোন কমান্ডার বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

ত্রাণ বিতরণ কার্যক্রমে কাপ্তাই জোনের সামরিক কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, কাপ্তাই ইওথ ক্লাব এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুর্গত পরিবারের সদস্যরা সময়োপযোগী এই সহায়তা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে কাপ্তাই জোনের এ উদ্যোগ বন্যা দুর্গত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
ছবি ও ক্যাপশন-কাপ্তাই জোন কমান্ডার কর্তৃক বন্যা দূর্গতের মাঝে ত্রাণ বিতরণ করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন