ইউপিডিএফ নেতা ধর্ম সিং চাকমাকে হত্যার ঘটনায় মামলা দায়ের


ইউপিডিএফ (প্রসীত) যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ধর্ম সিং চাকমাকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাত ২০/২৫জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) ধর্ম সিং চাকমার বড় বোনের জামাই বলোভদ্র চাকমা নিজে বাদী হয়ে রাঙ্গামাটির কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দায়েরকৃত এজাহারের ভিত্তিতে কোতোয়ালী থানা নিয়মিত হত্যা মামলা রুজু করেছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, কাউখালি উপজেলা হতে রাঙ্গামাটি সদর উপজেলা সাপছড়ি ইউনিয়নের নারাছড়ি এলাকা হয়ে জেএসএস সন্তু এর গ্রুপ কমান্ডার বিপ্লব চাকমা এর নেতৃত্বে ১০_১২ জনের একটি সশস্ত্র দল এই হামলা চালায়।
উল্লেখ্য, রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের মধ্যপাড়ায় এলাকায় শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে ধর্ম শিং চাকমাকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ধর্ম শিং চাকমার দুই বোন ভাগ্যশোভা চাকমা ও কৃপাসোনা চাকমা।

















