বাংলাদেশকে এগিয়ে নিতে হলে পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নিতে হবে : পার্বত্য মন্ত্রী

fec-image

বাংলাদেশকে এগিয়ে নিতে হলে পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন,  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাড: দীপেন দেওয়ান এমপি।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে মারমা সাংস্কৃতিক সংস্থা ( মাসাস) কর্তৃক আয়োজিত সাংগ্রাই  জলকেলি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পার্বত্য মন্ত্রী বলেন, তিন পার্বত্য জেলায় বসবাসরত ১২ টি জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে।

পার্বত্য মন্ত্রী আরও বলেন,  প্রধানমন্ত্রী জানিয়েছেন সমগ্র বাংলাদেশে যত জনগোষ্ঠি আছে সকলের জন্য শিক্ষা, অবকাঠামো উন্নয়নে কোন বৈষম্য থাকবে না।

দীপেন দেওয়ান বলেন, বিশাল ভোট দিয়ে আপনারা আমাকে বিজয়ী করেছেন। তিন পার্বত্য জেলার ( রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) সবগুলো আসন আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিয়েছি। আমরা সুষম উন্নয়নের কথা বলি। উন্নয়নের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামও পিছিয়ে থাকবে না।

এসময় মারমা সাংস্কৃতিক সংস্থার ( মাসাস) সাংগ্রাই জল উৎসব কমিটির আহবায়ক পাইংচি মং মারমার সভাপতিত্বে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙামাটি সদর জোন কমান্ডার একরামুল রাহাত,  জেলা প্রশাসক নাজমা আশারাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে মারমা সম্প্রদায় পালন করে  সাংগ্রাই জল উৎসব। এ জল উৎসবে শতশত মারমা তরুণ- তরুণী তাদের ঐতিহ্যবাহী পোশাক পড়ে এ উৎসবে অংশ নিয়েছিলো। জল উৎসবে অংশ নেওয়া তরুণ- তরুণীরা একে অপরকে পানি ছিটানো মাধ্যমে সকল দুঃখ গ্লানি বেদনাকে ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় এবং নিজেদের পছন্দের মানুষকে বেছে নেয়।

এ জল উৎসবের মধ্যে দিয়ে পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রাই ও চাংক্রান পাতা উদযাপনের পরিসমাপ্তি ঘটেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উৎসব, পার্বত্যমন্ত্রী, পাহাড়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন