রাঙামাটির রাজস্থলীতে মদ ভেবে বিষপানে রিংকন বড়ুয়া নামের এক গার্মেন্টস কর্মীর মৃত্যু

fec-image

রাঙামাটির রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়ায় মদ ভেবে বিষপানে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু ঘটেছে। মৃত ওই যুবকের নাম রিংকন বড়ুয়া (২৬)।

বৃহস্পতিবার (১৮ জুন) চিকিৎসাধীন অবস্থায় রিংকন বড়ুয়া ভোরে মারা যান।

মৃত রিংকন বড়ুয়া চট্টগ্রামের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে পরিবার জানিয়েছে। তিনি রাজস্থলী উপজেলার তিন নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ব্রংদং পাড়া ৬ নম্বর ওয়ার্ডের মিলন বড়ুয়ার ছেলে।

৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল দাশ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবার (১৭ জুন) রাতে বাড়িতে রাখা মদের বোতল ভেবে জমিতে ঘাসনাশক ওষুধ সেবন করে ফেলেন। সাথে সাথে ভুল বুঝতে পেরে মুখ থেকে সেই বিষ ফেলে দিলেও কিছুটা তার পেটে চলে যায়।

শারীরিক অবস্থার অবনতি হলে এলাকার লোকজন ও আত্মীয়স্বজন তাকে তাৎক্ষণিকভাবে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

তবে অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি সাকের হোসেন বলেন, জানা গেছে, তার মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। নিজ বাড়িতে নিয়ে এসে ধর্মীয় নিয়ম অনুযায়ী দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে মৃতের পরিবার। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইইডি) মামলা করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মৃত্যু, রাঙামাটি, রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন