বান্দরবানে হাম আক্রান্ত ম্রো শিশুর মৃত্যু

fec-image

বান্দরবানে আলীকদমে হামে আক্রান্ত হয়ে তাংতুই ম্রো (৯) নামে আরো এক শিশু মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যু সংখ্যা দাড়ালো অন্তত পাঁচজন।

শনিবার (২ মে) সকালে পৌহমুহুরী রুইতং পাড়ায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

নিহত শিশু- তাংতুই ম্রো (৯), সে পৌহমুহুরী রুইতং পাড়ার গ্রামে পাচই ম্রো মেয়ে।

স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, হামের আক্রান্ত হয়ে গত ২২ তারিখে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। রোগী আশঙ্কাজনক অবস্থায় ২৮ তারিখে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের রেফার দেয়া হয়। কিন্তু সেখানে না গিয়ে বাড়িতে ফিরে যান রোগীরা। আজ সকালে নিজ বাড়িতে হামের আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয়। এছাড়াও কুরুকপাতা বিভিন্ন এলাকায় হাম নিয়ন্ত্রণ আসলেও পৌহমুহুরী প্রতিটি এলাকাতে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানিয়েছে এলাকার বাসিন্দারা।

স্বাস্থ্য কমপ্লেক্স জানিয়েছে, গতকাল পৌহমুহুরী বড়ভেটি থেকে হামের আক্রান্ত হয়ে আরো চারজন রোগী হাসপাতালে আসেন। সেসব হাম রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই পর্যন্ত হামের রোগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ জন রোগী। আর কুরুকপাতা ও পৌহমুহুরীতে অস্থায়ী ক্যাম্পে হাম রোগীদের চিকিৎসা দিচ্ছেন মেডিক্যাল টিম। তবে কিছুটা হাম নিয়ন্ত্রণে আসলেও এবার ডায়রিয়া আক্রান্ত হয়ে ২০ জন হাসপাতালে ভর্তি রয়েছে।

লামা উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাদিম বলেন, গত ২২ তারিখে হাম আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন। ২৮ তারিখে তার শারিরীক অবস্থায় অবনতি না হলে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে রেফার করা হয়। কিন্তু তারা সেখানে গিয়েছে কীনা সেটা জানা নাই। তবে আজ সকালে সেই শিশুটি হামের আক্রান্ত হয়ে মারা গেছে।

তিনি বলেন, হামের আক্রান্ত রোগীদের অস্থায়ী ক্যাম্প চিকিৎসা নেয়ার জন্য বারবার বলা হয়েছিল। কিন্তু সেখানে চিকিসা সেবা নিতে না আসায় ওই শিশুটি আজ সকালে মারা গেছে বলে নিশ্চিত হয়েছি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আক্রান্ত, বান্দরবান, মৃত্যু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন