নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ সিএনজি চালক আটক

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন বাস স্টেশন এলাকা থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ও সিএনজিসহ চালককে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থা।

সোমবার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

আটক ব্যক্তি জান্নাত উল্লাহ সাঈদ (১৯)। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মো. হাসানের ছেলে।

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশের নিজস্ব গোয়েন্দাদের গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি পুরাতন বাস স্টেশনে একটি সিএনজি তল্লাশি করার সময় ইয়াবাসহ চালককে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক অবৈধ কোনো বস্তু বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে তল্লাশি চালিয়ে সিএনজির চালকের আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ইয়াবার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে মোট ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় চালক মো. জান্নাত উল্লাহ সাঈদকে আটক করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মো. একরাম উল্লাহ জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাদক পাচার ও চোরাচালানবিরোধী পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইয়াবা, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন