বান্দরবানে হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু

fec-image

বান্দরবান আলীকদমের হামের আক্রান্ত হয়ে য়ংরাও ম্রো (৮ নামে এক শিশু মৃত্যু হয়েছে। আক্রান্ত শিশু প্রেন্নই শিক্ষালয়ের দ্বিতীয় শ্রেণী পড়ুয়া ছাত্র।

সোমবার(২৭এপ্রিল) রাতে কুরুকপাতা ইউনিয়নের পৌহমুহুরী দুর্গম এলাকার মরনী পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত শিশু পৌহমুহুরী ৯নং ওয়ার্ডের মরনী পাড়া গ্রামে প্রোলেই ম্রো ছেলে।

সত্যতা নিশ্চিত করেছেন কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো।

তিনি জানিয়েছেন, পেন্নই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থী দীর্ঘদিন ধরে হামের আক্রান্তে ভুগছিলেন। দুর্গমতা আর চিকিৎসা অভাবে তার মৃত্যু হয়। তাছাড়া দুর্গম এলাকা হওয়াতেই সেখানে যোগাযোগ বিছিন্ন আর খবর পাওয়া যায় একদিন পর।

স্থানীয়রা জানান, প্রেন্নাই স্কুলের শিক্ষার্থী দীর্ঘদিন ধরে হামের আক্রান্ত ভূগছিলেন। পেন্নই স্কুল থেকে হাম আক্রান্ত হয়ে বাড়িতে গিয়েছিলেন। সেখানে চিকিসা সংকট আর পরিবারের আর্থিক অস্বচ্ছলতা কারণে চিকিসা নিতে পারেনি। যা কারনে গতকাল রাতে ওই শিশু মৃত্যু হয়।

পেন্নই শিক্ষা প্রতিষ্ঠানে দ্বায়িত্বরত উথোয়াইগ্য মারমা বলেন, আজ সকালে খবর পেয়েছি পেন্নই স্কুলের এক শিক্ষার্থী হামে আক্রান্ত হয়ে গতকাল মারা গেছে। এলাকার খুবই দূরে যোগাযোগ বিহীন৷ আর সেখানে আরো কয়েকটি গ্রামে হাম আক্রান্তে ভয়াবহ আকারে দেখা দিয়েছে।

সাকনাও ম্রো বলেন, পৌয়ামুহুরী ৩৬টা পাড়ার মধ্যে ১০ টি গ্রামের ভয়াবহ আকারে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ফাতরা পাড়া,মারাং পাড়া, ইন্ধু মুখ, ইন্ধু মুখ পাসুয়া, সিন্ধু মুখ, মরনী পাড়াসহ আরো কয়েকটি পাড়াতে অবস্থা খুবই খারাপ। স্বাস্থ্য বিভাগ যদি পৌয়ামুহুরীতে অস্থায়ী ক্যাম্প করা গেলে হাম প্রাদুর্ভাব কমে যাবে।

আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হানিফ জানান, দুর্গমতা কারণে মৃত্যু খবর পৌছাতে দেরি হচ্ছে। তবে জনপ্রতিনিধি মাধ্যমে জানতে পেরেছি৷ আমরা দ্রুত পৌয়ামুহুরী এলাকায় পরিদর্শন করে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, হাম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন