বান্দরবানে মানববন্ধন

fec-image

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের পুর্ণ গঠন ও মীর হেলালকে অনত্র পদায়নসহ পার্বত্য চুক্তি অনুযায়ী উপজাতি ব্যক্তিকে নিয়োগের দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবাত (২১জুন) সকালে মুক্তমঞ্চে সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজ আয়োজনের এই কর্মসূচি পালন করা হয়। এসময় পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চুক্তির বিধান অনুযায়ী পার্বত্য মন্ত্রণালয়ের পাহাড়ের উপজাতী নিয়োগ দেয়ার আইন রয়েছে। শুধু তাই নয় পার্বত্য অঞ্চলের পাহাড়ের মানুষদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া প্রয়োজন।

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জোরপূর্বক ভাবে পদত্যাগ করা হয়েছে। যার কারণে পাহাড়ের বসবাসরত মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে যেমন বঞ্চিত হচ্ছে উন্নয়নের ব্যাঘাত ঘটছে। তাই শান্তির চুক্তির বিধান অনুযায়ী উপজাতি থেকে নিয়োগের মাধ্যমে মন্ত্রণালয়কে পুনর্গঠন ও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন নাগরিক সমাজের নেতারা।

মানববন্ধনে আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক উছোমং মারমা, দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি অংচমং, সিএইচটি রাইটার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ক্যসামং মারমাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন