বজ্রপাতে ঈদগাঁওয়ের লবণ চাষীর মৃত্যু

fec-image

কক্সবাজার সদরের চৌফলদন্ডী ব্রীজ এলাকায় বজ্রপাতে রমিজ উদ্দিন (৪৬) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত রমিজ উদ্দিন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড উত্তর পালাকাটা (বটতলী পাড়া) গ্রামের অছিউর রহমানের ৪র্থ ছেলে। সে চার সন্তানের জনক।

নিহতের এলাকার ইউপি সদস্য মোবারক হোসেন ফরাজী জানান, নিহত রমিজ পেশায় লবণ চাষী। সে প্রতিদিনের মত সকালে পাশ্ববর্তী ইউনিয়ন চৌফলদণ্ডী এলাকার লবণ মাঠে কাজে যাওয়ার পথে উক্ত ব্রীজ এলাকায় পৌঁছালে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।রিপোর্ট লেখা পর্যন্ত তিনি নিহতের লাশ নিয়ে কক্সবাজার সদর হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন ।

প্রত্যক্ষদর্শীরা জানান , সকালে আচমকা বৃষ্টির সাথে বজ্রপাত হলে সে বজ্রাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, চৌফলদন্ডী ব্রীজ, বজ্রপাত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন