টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেপ্তার ২২

fec-image

কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধ চক্রের ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় টেকনাফ মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলামের তদারকিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক (অপারেশন) কামাল হোসেন। এতে থানার এসআই হেলাল উদ্দিন, এসআই আব্দুস ছালাম, এসআই হাসান মিয়া, এসআই সনজিব কান্তি নাথসহ পুলিশের একটি চৌকস টিম অংশগ্রহণ করে।

১৯ এপ্রিল টেকনাফের বিভিন্ন এলাকায় মাদক, অস্ত্র উদ্ধার ও পরোয়ানা তামিল সংক্রান্ত পৃথক অভিযানে মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত ৩টি জিআর সাজা পরোয়ানার পলাতক আসামি এবং ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত ১টি সিআর সাজা পরোয়ানার পলাতক আসামি।

এছাড়া ১৩টি জিআর ও ৪টি সিআর পরোয়ানার পলাতক আসামিসহ মোট ১৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জন এবং নিয়মিত মামলায় আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি জানান, গ্রেপ্তারকৃত ২২ আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নির্মূল ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন