ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার


কক্সবাজারের ঈদগাঁও পুলিশ শফি আলম নামের দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে।
গত রবিবার ( ৫ এপ্রিল) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক আসামি ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের খামার পাড়ার নুরুল হকের ছেলে।
ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই অন্তু বড়ুয়ার নেতৃত্বে মাদক মামলায় পলাতক দুই বছরের সশ্রম সাজাপ্রাপ্ত উক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, গ্রেফতার
Facebook Comment

















