মহেশখালীতে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

fec-image

মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মিয়াজির পাড়া এলাকায় মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৩ জুলাই)  রাত ৯টায় মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে এক যুবককে ৪ পিস ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০০০ টাকা অর্থদণ্ড এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, মহেশখালী থানার এসআই মোহাম্মদ সেলিম সহ পুলিশ ও আনসার সদস্যদের টিম।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে মহেশখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, মহেশখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন