টেকনাফে বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

fec-image

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার হোয়াইক্যংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)। রোববার (১২ জুলাই) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ হোয়াইক্যং বিওপির আওতাধীন কোনাপাড়া গ্রামে স্থানীয় বন্যার্তদের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

উখিয়া ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৬৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজালাল ইসলাম, ১নং ওয়ার্ড মেম্বার সিরাজুল মোস্তফা লালু, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট হাসান সিদ্দিকী, হোয়াইক্যং ইউনিয়ন যুবদলের সভাপতি জুনায়েদ আলী চৌধুরী, সদস্য মোঃ সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ বলেন, সীমান্তে অর্পিত মূল দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি সবসময় বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্তের সাধারণ মানুষ বিজিবি’র ওপর গভীর আস্থা রাখছেন এবং চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন কাজে বিজিবিকে আন্তরিকভাবে সহায়তা করছেন। বিজিবি’র এই ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে অত্যন্ত প্রশংসিত হচ্ছে এবং ভবিষ্যতেও উখিয়া ব্যাটালিয়নের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন দেশের সর্ব-দক্ষিণের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সদা জাগ্রত অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে “আস্থার প্রতীক” হিসেবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন