কুতুবদিয়ায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

fec-image

কক্সবাজারের কুতুবদিয়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ছিন্নিখাইয়া পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানান, কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক।

মৃত উদ্ধার মো. চয়ন ( ১৮ মাস ) একই এলাকার মোহাম্মদ পারভেজের ছেলে।

স্থানীয়দের বরাতে মাহবুবুল হক বলেন, সকালে বাড়ীর সবাই ঘুমে ছিলেন। এমতাবস্থায় মোহাম্মদ চয়ন সবার অলক্ষ্যে বাড়ীর আঙ্গিনায় বের হয়। সে বিক্ষিপ্তভাবে ঘুরাঘুরির এক পর্যায়ে বাড়ীর পাশের পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়।

পরে বাবা ও মা দীর্ঘক্ষণ ধরে চয়নকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ীর পাশে পুকুরে তাকে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জয়নাব বেগম বলেন, “হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।”

স্থানীয়রা জানান, পরিবারের সবার অগোচরে শিশুটি খেলতে খেলতে পুকুরের কাছে চলে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান, কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া, শিশু মৃত্যু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন