খাগড়াছড়িতে ৫ বছরের কম বয়সী অন্তত ৮০ হাজার শিশু পাবে হামের টিকা

fec-image

খাগড়াছড়িতে ৫ বছরের কম বয়সী অন্তত ৮ হাজার শিশু হামের টিকা  পাবে। শিশুদের জরুরী হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর আওতায় ১১ দিনব্যাপি ক্যাম্পেইন চলবে।

আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক কনফারেন্সে এমন তথ্য জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।

এ সময় ডেপুটি সিভিল সার্জন রতন খীসা জানান, খাগড়াছড়ি জেলায় ৭৯ হাজার ৪’শ ৩২ জন শিশু পাবে হাম-রুবেলার টিক। জেলার  নয় উপজেলার ৫৭৪ টি শিক্ষা প্রতিষ্ঠান, ৯৪৫ টি কমিউনিটি কেন্দ্র, ৯ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১ টি পৌর টিকাদান কেন্দ্র থাকবে।আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত দিনব্যাপি হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন চলবে।

টিকাদানের সুযোগ পাবে ৬ মাস বয়সী শিশু থেকে ৫ বছরের কম বয়সী শিশু’রা। তবে এ-সব টিকা গ্রহণ করতে অনলাইন রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, হাম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন