দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২৬ হাজার গাছের চারা বিতরণ

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিভিন্ন প্রজাতির ২৬ হাজার বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে|
১৯ জুলাই রোববার জোন সদরে এ গাছের চারা বিতরণ কর্মসূচী উদ্ধোধন করেন, দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসি| এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আবদুল্লা আল আজমী, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা এবং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা প্রমূখ|
এসময় জোন সদরে বিভিন্ন প্রজাতির ৭ হাজার এবং সাবজোন হতে ১৯ হাজার সহ মোট ২৬ হাজার বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়|
ঘটনাপ্রবাহ: দিঘীনালা
Facebook Comment















