দীঘিনালায় সেনাবাহিনী ও বনবিভাগের যৌথ অভিযানে অবৈধ কাঠ জব্দ

fec-image

দীঘিনালা উপজেলায় সেনাবাহিনী ও বনবিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার সকালে জব্দকৃত ১৩৮ টুকরা (৪৯৮.০১ ঘন ফুট) কাঠ বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়। হস্তান্তরিত কাঠের বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামতলী বাঙ্গালী পাড়া সুপারি বাগান এলাকায় অভিযান চালিয়ে ট্রাকভর্তি এসব জব্দ করা হয়। অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে সেগুন, গর্জন, গোদা, চাপালিশ, কড়ই ও গামারসহ বিভিন্ন প্রজাতির ১৩৮ টুকরা গোল কাঠ জব্দ করা হয়।

জামতলী বন শুল্ক ও পরীক্ষণ ডেপুটি রেঞ্জার স্টেশন কর্মকর্তা মো. তমিজ উদ্দিন বলেন, ‘গত সোমবার রাতে দীঘিনালা জোনের সেনাবাহিনী ও বনবিভাগের যৌথ অভিযানে বিবিধ সেগুন, গামার, চাপালিশ, গোদা, গর্জন কড়ইসহ গোল গাছ ১৩৮ টুকরা (৪৯৮.০১ ঘন ফুট) কাঠ জব্দ করে জামতলী ফরেস্ট স্টেশনে আনা হয়।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দিঘীনালা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন