দীঘিনালায় বর্ষবরণ

দীঘিনালা উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষবরণ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্যেদিয়ে পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৪এপ্রিল) সকালে দীঘিনালা উপজেলায় প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গব্দ বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরে সামনে থেকে শুরু করে দীঘিনালা কলেজ গেইট ঘুরে পুন:রায় উপজেলা চত্বরে সামনে এসে শেষ হয়। বৈশাখী শোভাযাত্রা অংশ নেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ, দীঘিনালা থানার ওসি মো ইকবাল বাহার, দীঘিনালা মুক্তিযুদ্ধা সংসদ কমান্ডার মো সেলিম উদ্দিন, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মো জয়নাল আবেদীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম সরকার, বাংলাদেশ জামায়াত ইসলামি দীঘিনালা উপজেলার সাধারণ সম্পাদক মো আক্কাস আলী, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. মোস্তাকিমুল হক, দীঘিনালা ইসলামিক ফাউণ্ডেশন সুপারভাইজার মো; আবদুল হালিম প্রমূখ।
পরে সকলের মাঝে গ্রাম বাংলার ঐতিহ্যের খাবার পরিবেশন শেষে উপজেলা অডিটরিয়ামে সম্মেলন কক্ষে স্থানীয় সংঙ্গীত শিল্পী ও নৃত্য শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

















