সেন্টমার্টিনে মদ ও গাঁজাসহ আটক ১০

fec-image

সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার বিকেলে পরিচালিত এই অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়।

​ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ এপ্রিল বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একটি সন্দেহভাজন বোট তল্লাশি করে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা।

​আটক ১০ চোরাকারবারির মধ্যে উখিয়ার জালিয়াপালং এলাকার সুর মোহাম্মদ (মাঝি), মাহমুদুল হক, রফিক, মো. আব্দুর রশিদ ও জোবায়ের রয়েছেন। এছাড়া বাহারছড়ার শাপলাপুর এলাকার আবু হানিফ ও সৈয়দ করিম, চট্টগ্রামের গহিরার মো. ইউসুফ, বাঁশখালীর সাহাঙ্গির আলম এবং রামুর শহিদুল্লাহকে আটক করা হয়েছে।

​আটক ব্যক্তি, জব্দকৃত মাদক ও বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন