দুর্গম এলাকায় খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডারের মতবিনিময়


খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম বাঙাল্যা পাড়া এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ মঙ্গলবার (১২ মে) সকালে দীঘিনালা সেনা জোনের উদ্যোগে উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম বাঙাল্যা করুণা প্রাথমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়।
কার্যক্রম পরিদর্শন করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার একেএম উবায়দুল হক।
এ সময় সেবা নিতে আসা হতদরিদ্র মানুষের খোঁজখবর নেন রিজিয়ন কমান্ডার।
ক্যাম্পেইনে বিভিন্ন বয়সের শতাধিক দুস্থ মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ দেয়া হয়।
পরে স্থানীয় বাসিন্দাদের সাথে এক মতবিনিময় সভা করেন রিজিয়ন কমান্ডার। সেখানে কয়েকটি গ্রামে বিশুদ্ধ পানির সংকট, সড়ক যোগাযোগ ও মোবাইল ও ইন্টারনেট সেবা বঞ্চিতের কথা তুলে ধরেন গ্রাম প্রধানরা।

















