টেকনাফে মালয়েশিয়ায় পাচারকালে রোহিঙ্গা নারী-পুরুষসহ উদ্ধার ১৩

fec-image

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৩ জন ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

মঙ্গলবার ( ৩১ মার্চ) দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে এই অভিযান চালানো হয়।

র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দক্ষিণ লম্বরী এলাকার মরিয়ম বেগম নামের এক নারীর বাড়িতে একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র বেশ কিছু নারী ও পুরুষকে জোরপূর্বক আটকে রেখেছে। তাদের সাগরপথে মালয়েশিয়ায় পাচার এবং মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল।

গোপন তথ্য পেয়ে (৩১ মার্চ) র‌্যাবের চৌকস দল ওই বাড়িতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও বাড়িটি থেকে ১৩ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী রয়েছেন।

এই ঘটনায় জড়িত ৫ জনকে চিহ্নিত করে পলাতক আসামি রা হয়েছে। তারা হলেন—মোঃ সাইফুল (৩৮), মোঃ মালবিক কামাল (৪৬), মোঃ ফাইসাল (২৭), মোঃ জাফর (৩৬) এবং মোঃ সাইফুল ইসলাম (২৪)। তারা সকলেই টেকনাফ এলাকার বাসিন্দা। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, উদ্ধারকৃত ভিকটিমদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। পাচারকারী চক্রের বাকি সদস্যদের ধরতেও র‌্যাবের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন