হরমুজ প্রণালী নিয়ে ইরান যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না : ট্রাম্প

fec-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ইরান যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না।

রবিবার (১৭ এপ্রিল) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)  হুঁশিয়ারির পর এক ভিডিও বার্তায় এই কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।

ভিডিও বার্তায় ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে যুক্তরাষ্ট্র কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।

তিনি আরও বলেন, জলপথটিকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহারের বারবার চেষ্টার জবাবে যুক্তরাষ্ট্র একটি “কঠোর অবস্থান” নিচ্ছে।

এর আগে তেহরান জানায়, ইরানের বন্দর ও জাহাজের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নৌপথে কোনো জাহাজ চলতে দেওয়া হবে না।

গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় অবরোধ করার ঘোষণা দেওয়ার পর উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে।

সূত্রঃ মিডল ইস্ট আই

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, হরমুজ প্রণালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন