গর্জনিয়া বাজারে মোবাইল কোর্ট অভিযানে ৪ ফার্মেসিকে জরিমানা

fec-image

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে চারটি ফার্মেসিকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌরভ মহুরি। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে মেসার্স জান্নাত ফার্মেসিকে ১৫ হাজার, মোহাম্মদীয়া ফার্মেসিকে ১৫ হাজার এবং শাকিলা ফার্মেসিসহ মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, যথাযথ লাইসেন্স না থাকা এবং ওষুধ বিক্রির নিয়ম লঙ্ঘনের দায়ে এসব প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌরভ মহুরি জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। স্থানীয়দের মধ্যে এ অভিযানে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, গর্জনিয়া, রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন