ঈদগাঁওয়ে শিশু কন্যা ধর্ষণ ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীর গ্রেফতার

fec-image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ ঘোনা পাড়ায় ৭ বছর বয়সী শিশু কন্যা আলিশা মনিকে ধর্ষণের ঘটনায় জড়িত জাহাঙ্গীর আলম (৪২), প্রকাশ কানকাটা জাহাঙ্গীরকে ঘটনার চারদিন পর অবশেষে পুলিশ গ্রেফতার করেছে।

মঙ্গলবার ( ২১ এপ্রিল) ভিকটিমের মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে পলাতক ধর্ষককে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার।

স্থানীয়দের অভিযোগ, বিগত চারদিন আগে এই শিশু কন্যার ওপর চালানো এ পাশবিক ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও স্থানীয় একটি চক্র ঘটনাটি ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালায়। এদিকে প্রশাসনও এ দীর্ঘ সময়ে ধর্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় লম্পট এই ধর্ষক বীরদর্পে কাদের ইন্ধনে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল—তদন্তপূর্বক তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান।

প্রসঙ্গত, গত শনিবার মাগরিবের সময় শিশু কন্যাটি উক্ত এলাকার জাহাঙ্গীর প্রকাশ কানকাটা জাহাঙ্গীরের দোকানে যায়। এসময় দোকানের আশপাশে কেউ না থাকার সুযোগে শিশু কন্যাকে বিভিন্ন প্রলোভনে ফেলে দোকানের ভেতর নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

পরে ঘরে ফেরা ধর্ষিতা শিশুর আচার-আচরণে সন্দেহ এবং রক্তের চিহ্ন দেখতে পেলে তারা এর কারণ জানতে চাইলে শিশুটি কান্না করে ঘটনার বর্ণনা দেয়। পরে আতঙ্কিত শিশুটির অবস্থা বেগতিক হলে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন