খাগড়াছড়িতে তেল সংকটে স্বস্তি ফেরাতে মাঠে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন


খাগড়াছড়িতে চলমান তেল সংকটে স্বস্তি ফেরাতে পাম্পগুলোতে সেনাবাহিনী নিয়োজিত রয়েছে। একইসাথে রয়েছে পুলিশ ও জেলা প্রশাসন।
রাতে জেলা শহরের মেহেরুন্নেছা ফিলিং ষ্টেশনে তেল নিতে দীর্ঘ লাইনের সারি দেখা যায় মোটরসাইকেলসহ অকটেন চালিত বিভিন্ন পরিবহন। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়ে। পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও চাপ সামলাতে সেনাবাহিনীর সদর জোনের ত্রিশ বীর ও পুলিশ প্রশাসন গিশে শৃঙ্খলা ফেরায়।
পরে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ নিশ্চিত করতে সেনাবাহিনীর সরাসরি তৎপরতা লক্ষ্য করা গেছে।
এ সময় বিশৃঙ্খলা প্রতিরোধ করা এবং সাধারণ মানুষ যেন নির্ধারিত মূল্যে সহজে তেল পেতে পারে—সে বিষয়ে কঠোর নজরদারি রাখে সেনা সদস্যরা।
সেনাবাহিনীর ভূমিকার ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকাদের মাঝে স্বস্তি ফিরে আসে।
এদিকে, জেলার দীঘিনালা উপজেলায় পুরোপুরিভাবে তেল বিক্রি বন্ধ রয়েছে।
তেলের পাম্প পরিচালকরা জানায়, অকটেন সরবরাহ না থাকায় সকাল থেকে বিক্রিও বন্ধ থাকে।

















