কুতুব‌দিয়া হাসপাতা‌লের ওয়াটার এ‌্যাম্বু‌লেন্স ত‌লি‌য়ে গেল জোয়া‌রে

fec-image

কক্সবাজা‌রের কুতুব‌দিয়া উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে আন্তর্জা‌তিক সংস্থা আইওএম দেয়া ওয়াটার এ‌্যাম্বু‌লেন্স‌টি জোয়া‌রে ত‌লি‌য়ে গে‌ছে। প্রায় দেড় বছর যাবত এ‌টি বড়‌ঘোপ স্টীমার ঘা‌টে অলস হ‌য়ে নোঙর করা অবস্থায় প‌ড়ে ছিল।

ঘা‌টে চায়ের দোকানদার জাহাঙ্গীর জানান, হাসপাতা‌লের ওয়াটার এ‌্যাম্বু‌লেন্স‌টি দীর্ঘ‌দিন ধ‌রে প্রায় প‌রিত‌্যক্ত অবস্থায় নোঙর করা ছিল। শ‌নিবার (২ মে) সকা‌লে জোয়া‌রের পা‌নি বৃ‌দ্ধি পে‌লে কাৎ হ‌য়ে থাকা বো‌টে সহ‌জেই পা‌নি ঢু‌কে ত‌লি‌য়ে যায়। বি‌ভিন্ন ভা‌বে খবর দি‌লেও সে‌টি উদ্ধা‌রে দুপুর পর্যন্ত কেউ আ‌সে‌নি ব‌লে জানান তি‌নি।

ভারপ্রাপ্ত উপ‌জেলা নির্বা‌হি কর্মকর্তা মো: সা‌কিব উল আলম ব‌লেন, ওয়াটার এ‌্যাম্বু‌লেন্স পা‌নি‌তে তা‌লি‌য়ে যাবার বিষয়‌টি হাসপাতা‌ল কর্তৃপক্ষ‌কে জানা‌নো হ‌য়ে‌ছে।

ভারপ্রাপ্ত উপ‌জেলা স্বাস্থ‌্য ও প.প কর্মকর্তা ডা: গোলাম মারুফ ব‌লেন, নোঙর করা ওয়াটার এ‌্যাম্বু‌লেন্স‌টি জোয়া‌রে ত‌লি‌য়ে যাওয়ার খবর পে‌য়ে দুপু‌রে ঘা‌টে লোক পাঠা‌নো হ‌য়ে‌ছে। উদ্ধা‌রে প্রয়োজনীয় ব‌্যবস্থা নেয়া হ‌বে।

উ‌ল্লেখ‌্য, ওয়াটার এ‌্যাম্বু‌লেন্স‌টি উ‌দ্বোধ‌নের পর থে‌কেই অ‌তি‌রিক্ত জ্বালানী খর‌চের কার‌ণে ঘা‌টে প‌রিত‌্যক্ত অবস্থায় প‌রে আ‌ছে। সে‌টি দেখভা‌লের জন‌্য কেউ ছিল না।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আইওএম, ওয়াটার এ‌্যাম্বু‌লেন্স‌, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন