রামুতে গোয়ালঘর থেকে বন্দুক উদ্ধার

fec-image

কক্সবাজারের রামুতে গোয়ালঘরের ময়লার স্তূপ থেকে দেশীয় একনলা বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক এবং একটি বড় ধারালো দা উদ্ধার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রামু থানাধীন কাওয়ারখোপ ইউপির ৮ নং ওয়ার্ডস্থ উখিয়াঘোনা এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ে ১৫ জুন রাতে র‌্যাবের আভিযানিক দলটি বর্ণিত এলাকায় একটি তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি বসতবাড়ির সাথে সংযুক্ত গোয়ালঘরের ফাঁকা স্থানে ময়লার স্তূপের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক: (দৈর্ঘ্য ৫৩.৫ ইঞ্চি), ১টি কাঠের হাতলযুক্ত ধারালো দা/ম্যাচেট: (দৈর্ঘ্য ৩৪ ইঞ্চি) উদ্ধার করে।

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা সটকে পড়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাধারণ ডায়েরি (জিডি) মূলে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন