রামুতে চালককে হত্যা করে অটো গাড়ি ছিনতাই

fec-image

কক্সবাজারের রামুতে চালককে হত্যা করে অটো (মিশুক) গাড়ি ছিনতাই করেছে সংঘবদ্ধ চক্র। নিহত অটোচালক শামসুল আলম কক্সবাজার পৌরসভার পাহাড়তলী খাজা মঞ্জিল এলাকার আশরাফ মিয়ার ছেলে।

মঙ্গলবার (১০ মার্চ) রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় বন শিল্প উন্নয়ন কর্পোরেশন পরিচালিত রামু রাবার বাগানের কারখানার পেছনে পাহাড়ি ঝিরিতে মৃতদেহটি দেখতে পায় স্থানীয়রা।

পরে পুলিশ ও গণমাধ্যমকর্মীরা মৃত ব্যক্তির পরিচয় পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ প্রচার করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে মৃত ব্যক্তিকে চিনতে পারেন স্বজনরা। রাতে স্বজনরা কক্সবাজার থেকে রামু থানায় ছুটে আসেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন— আগের দিন (সোমবার) সন্ধ্যায় বাড়িতে কাঁচা বাজার দিয়ে গাড়ি চালানোর উদ্দেশ্যে বেরিয়ে যান। রাতে বাসায় না ফেরায় এবং মোবাইল ফোন বন্ধ থাকায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে জানতে পারেন রামু রাবার বাগান থেকে পুলিশ শামসুল আলমের মৃতদেহ উদ্ধার করেছে।

রামু থানার ওসি মো. মনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, পাহাড়ের নির্জন এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ রাতে মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা মৃতদেহ শনাক্ত করেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন