কুতুবদিয়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে যুবকের রহস্যজনক মৃত্যু


কক্সবাজারের কুতুবদিয়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে আব্দুল হামিদ নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (২২ মার্চ) আলী আকবর ডেইল পশ্চিম তাবালের চর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত যুবক কক্সবাজার সমিতি পাড়ার আবু তাহেরের পুত্র।
আব্দুল হামিদের স্ত্রী খাদিজা আক্তার জানান, তারা এক সপ্তাহ আগে বাড়িতে বেড়াতে আসেন। রবিবার দুপুরের দিকে হঠাৎ তার স্বামী বুকের ব্যথা নিয়ে দু’বার বমি করেন। সন্ধ্যায় অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত ডাক্তার তার স্বামীকে মৃত বলে জানান।
হাসপাতালের জরুরি বিভাগের ডা. নুসরাত লিজা বলেন, আব্দুল হামিদ (২০) নামের রোগীটি জরুরি বিভাগে আনার আগেই মারা গেছে।
থানার ওসি মাহবুবুল হক জানান, শ্বশুরবাড়িতে বেড়াতে আসা যুবকের মৃত্যু সন্দেহজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। ধারণা করা হচ্ছে, যুবক মাদকাসক্তও ছিল। তদন্তের স্বার্থে বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

















