মংডুতে ৫ হাজার থেকে ১০ হাজার কিয়াত পর্যন্ত অর্থ বাধ্যতামূলকভাবে আদায়ের অভিযোগ

রাখাইন রাজ্যের মংডু শহরের উত্তরাঞ্চলের কিয়াউক হ্লেইকার এলাকার ৬ নম্বর অঞ্চলকে বর্তমানে ইউএলএ/এএ-এর ৩ নম্বর সামরিক প্রশাসনিক অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ২৭ জুন দুপুর ২টায় কিয়াউক হ্লেইকার বিদ্যালয়ে রোহিঙ্গা বাসিন্দাদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়, যার নেতৃত্ব দেন ওই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
সভায় জানানো হয়, প্রতিটি রোহিঙ্গা পরিবারের কাছ থেকে মাসিক ৫ হাজার থেকে ১০ হাজার কিয়াত পর্যন্ত অর্থ বাধ্যতামূলকভাবে আদায় করা হবে। এই অর্থ সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যালয় সংগ্রহ করে অঞ্চলীয় দপ্তরে জমা দেবে।
সভায় উপস্থিত ব্যক্তিদের পারস্পরিক আলোচনা বা মতামত দেওয়ার সুযোগ দেওয়া হয়নি বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদিও AA রাখাইনের সব জাতিগোষ্ঠীর মুক্তির জন্য লড়াই করার দাবি করে, সমালোচকদের মতে তাদের বর্তমান আচরণ অতীতের সামরিক শাসনামল (নওয়াতা ও নাসাকা/নআফ) থেকেও কঠোর, এবং তারা সামরিক শাসনের মতো আচরণ করছে।
















