“খামেনির জানাজার মাধ্যমে বিশ্ববাসীর কাছে ‘রক্তের বদলা’ নেওয়ার বার্তা পৌঁছে দিতে হবে”

fec-image

শনিবার ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দেশটির পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফ দেশবাসীর প্রতি ব্যাপকভাবে জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

গালিবাফ বলেন, লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই জানাজার মাধ্যমে বিশ্ববাসীর কাছে খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার দৃঢ় বার্তা পৌঁছে দিতে হবে। তিনি দেশের যুবসমাজ, নারী-পুরুষ এবং শহীদদের পরিবারের সদস্যদের জানাজায় যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ইরান কোনো অন্যায়ের সামনে নতিস্বীকার করবে না এবং নেতার রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার থেকে একচুলও সরে আসবে না।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম দিনেই ৮৬ বছর বয়সী খামেনি নিহত হন। তিনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করে আসছিলেন।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা থেকে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর মরদেহ কোম, নাজাফ ও কারবালা প্রদক্ষিণ করবে। সবশেষে আগামী ৯ জুলাই খামেনির নিজ শহর মাশহাদে দাফনের মধ্য দিয়ে ছয় দিনের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটবে।

আয়োজকদের ধারণা, জানাজা ও সংশ্লিষ্ট কর্মসূচিতে দেড় থেকে দুই কোটি মানুষের সমাগম হতে পারে। এছাড়া ৩০টির বেশি দেশ থেকে সরকারি প্রতিনিধি এবং প্রায় ৯০টি দেশের ধর্মীয় নেতাদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

এত বিপুল জনসমাগম এবং বিদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সশস্ত্র বাহিনী জল, স্থল ও আকাশপথে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। দেশজুড়ে নিরাপত্তাব্যবস্থাকে হাই-অ্যালার্টে রাখা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন