পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, কোন দল এগিয়ে?

fec-image

বিশ্বকাপের নক-আউট রাউন্ড অফ ৩২ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল পর্তুগাল ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। ম্যাচটিতে আবারও প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবেন সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ।

গ্রুপ পর্বে ‘কে’ গ্রুপ থেকে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করে পর্তুগাল। অন্যদিকে ‘এল’ গ্রুপে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয় ক্রোয়েশিয়া।

পরিসংখ্যানের দিক থেকে কিছুটা এগিয়ে পর্তুগাল। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৭৬৪.৮৬ রেটিং পয়েন্ট নিয়ে দলটির অবস্থান অষ্টম, আর ক্রোয়েশিয়া রয়েছে ১৩তম স্থানে।

দুই দলের মুখোমুখি লড়াইয়েও পর্তুগালের আধিপত্য স্পষ্ট। এখন পর্যন্ত ১০টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে পর্তুগাল জিতেছে ৭টিতে, ক্রোয়েশিয়ার জয় মাত্র ১টিতে। বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে।

সবশেষ ২০২৪ সালের ১৮ নভেম্বর উয়েফা নেশনস লিগে দুই দলের সর্বশেষ দেখায় ১-১ গোলে ড্র হয়। তবে নকআউট পর্বের এই লড়াইয়ে অতীতের পরিসংখ্যান নয়, মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে কে উঠবে কোয়ার্টার ফাইনালে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্রোয়েশিয়া, পর্তুগাল, ফিফা বিশ্বকাপ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন