টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজা জব্দ

fec-image
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৬ লক্ষ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১৭ জুন) রাতে টেকনাফ থানাধীন নাইট্যং পাড়া সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক নাইট্যং পাড়া এলাকার একটি সন্দেহভাজন বসত বাড়িতে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন বাড়িটি থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা আগেই পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত গাঁজার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের মাদকবিরোধী কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কোস্ট গার্ড, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন