রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় আহত ৬

fec-image

রাঙামাটির রাজস্থলীতে চাঁদের গাড়ী (জীপ গাড়ী) নিয়ন্ত্রণ হারিয়ে ৬ জন শ্রমিক আহত হয়েছে। তাদেরকে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা না ঘটেলও চাঁদের গাড়ীটি উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজস্থলী থেকে ছেড়ে আসা ইটের খোয়া বোঝাই চাঁদের গাড়ীটি উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গামাড়ী বাগানের পাহাড়ের নিচে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নিচে উল্টে যায়। এই ঘটনায় গাড়ীতে থাকা ড্রাইবার সহ ৬জন আহত হয়।আহতরা হলেন, শৈহ্লাসাই মারমা (১৬) পিতা মংনি মারমা, গ্রাম গাইন্দ্যা শিশু সদন, বোসিওয়ং মারমা (১৭) পিতা হ্লাচিংমং মারমা, গ্রাম গাইন্দ্যা শিশু সদন, মংচসিং মারমা (১২) পিতা, থুইচিং মারমা, গ্রাম গাইন্দ্যা শিশু সদন, কৃঞ্চ কুমার (১৪) পিতা বিরকখোয়া, গাইন্দ্যা শিশু সদন, সাকিব তঞ্চঙ্গ্যা পিতা পুলসিং তঞ্চঙ্গ্যা গ্রাম গাইন্দ্যা শিশু সদন, নুখ্যাইমং মারমা (১৫) পিতা হ্লাসিংমং মারমা সকলের ঠিকানা একই, এলাকা স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে প্রেরণ করে।

রাজস্থলী সদর হাসপাতাল আরএমও জানান, বেলা সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ৬ জনকে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশংকা জনক। ৬ জনকে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে রাজস্থলী থানা ওসি খালেদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর শুনেছি, তবে কেউ অভিযোগ করেনি। চাঁদের গাড়ীটি উদ্ধার করে থানা নিয়ে আনা হবে।এর পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন