রাঙামাটির বরকলে গৃহবধূকে মাথায় আঘাত করে হত্যা

fec-image
রাঙামাটির বরকল উপজেলায় আয়েশা খাতুন (৪৯) নামে এক গৃহবধূকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার সুবলং ইউনিয়নের বরুণাছড়ি ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় হত্যাকারীরা ওই গৃহবধূর ঘরে থাকা নগদ তিন লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে। বর্তমানে এ খুনের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং শোকের ছায়া নেমে এসেছে।

হত্যার শিকার আয়েশা খাতুনের ভাইয়ের ছেলে রফিউল ইসলাম মুঠোফোনে জানান, রোববার সন্ধ্যায় বাড়িতে এসে দেখতে পান আমার ফুফুকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। এছাড়াও তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। বাড়িতে থাকা নগদ তিন লাখ টাকা নিয়ে গেছে হত্যাকারীরা।

তবে কারা এ ঘটনা ঘটিয়েছে বা কীভাবে এ ঘটনা ঘটেছে আমরা কিছুই জানি না। ঘটনার সময় আমার ফুফা এবং ফুফাতো ভাই বাড়িতে ছিলেন না। তারা সন্ধ্যায় বাড়িতে আসলে এ ঘটনা দেখতে পান। এরপর তাদের আত্মচিৎকারে আশপাশের স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেয়।

রাঙামাটি পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। বর্তমানে মরদেহটি বরকল থানায় রাখা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সোমবার (২২ জুন) রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসা হবে।

এসপি আরও বলেন, পুলিশ হত্যাকাণ্ডের ঘটনার কারণ এবং হত্যাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে। এরপর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বরকল, রাঙামাটি, হত্যা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন