রাঙামাটিতে পুলিশের অভিযানে ছাত্রলীগ, শ্রমিকলীগ ও মাদক ব্যবসায়ীসহ আটক ৯


রাঙামাটিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জেলা ছাত্রলীগের ছাত্রলীগের সহ সভাপতি শাফিন মাহামুদ চৌধুরী প্রিয় (২৯) ও রাঙামাটি পৌর শ্রমিকলীগের সহ- সভাপতি আবুল কালাম (৬১) এবং মাদক ব্যবসায়ীসহ নয়জনকে আটক করেছে।
রোববার (২১ জুন) দিনব্যাপী জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত অন্যান্যরা হলেন- মাদক সম্রাট সজল দাশ (৩৩), চোর মো. সোহেল (২৭), মাদক ব্যবসায়ী মো. অনিক (২০) এবং মাদক সেবনের দায়ে মো. মিরাজ (২৭), আজিজুল ইসলাম নাহিদ (২৮), আলভীন জাবরা তানহা (৩৪) এবং মো. মজিদ (২৪)-কে আটক করা হয়েছে। এ অভিযানে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জসিম উদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।
ঘটনাপ্রবাহ: পুলিশ, রাঙামাটি
Facebook Comment

















