কাপ্তাইয়ে ২শ’ অধিক চর্মরোগীকে বিনামূল্যে চিকিৎসা

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চর্মস্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে দিনব্যাপী চর্মরোগ বিষয়ক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের ত্বকের স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় বাংলাদেশ একাডেমি অফ ডার্মাটোলজির উদ্যোগে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের অধীনে পরিচালিত চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতালে এই স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ একাডেমি অফ ডার্মাটোলজির বিশেষজ্ঞ চিকিৎসক ডা: সাইফুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে এ সময় অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন, ডা: সাজিয়া আফরিন, ডা: তৌহিদা নূর, ডা: ইয়াসমিন আরা জামান এবং ডা: মহুয়া মজুমদার।

এ সময় দূর্গম অঞ্চল সহ আশেপাশের এলাকা থেকে আসা ২শ’ অধিক চর্মরোগীকে বিনামূল্যে চর্মরোগ বিষয়ক স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি তাদেরকে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

স্বাস্থ্যসেবায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা: বিলিয়ন এ সাংমার নেতৃত্বে হাসপাতালের নার্স এবং স্টাফরা এ সময় সহায়তা করেন।

প্রসঙ্গত, কর্মসূচীটি আন্তর্জাতিক চর্মরোগ সমিতি লীগের ডার্মলিঙ্ক অনুদান ২০২৬-এর অর্থায়নে পরিচালিত হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন