রোহিঙ্গা ক্যাম্পে ঢলের পানিতে ভেসে গিয়ে এক শিশুর মৃত্যু

fec-image

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণে ঢলের পানিতে ভেসে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
উখিয়া উপজেলার ৪ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) মোহাম্মদ সিরাজ আমীন।

মৃত উদ্ধার মোহাম্মদ শফিক (৬) একই এলাকার বাসিন্দা মুহিব উল্লাহ ছেলে।

স্থানীয়দের বরাতে মোহাম্মদ সিরাজ আমীন বলেন, গত ২/৩ দিন ধরে উখিয়া সহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে রোহিঙ্গা ক্যাম্পের জলধারে বৃষ্টির পানি জমে যাওয়ার পাশাপাশি নালা ও খাল দিয়ে অতিরিক্ত পানি প্রবাহিত হচ্ছে।

রোববার বিকালে উখিয়ার ৪ এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকের একটি জলাধারে মোহাম্মদ শফিক সহ কয়েকজন শিশু খেলাধুলা করছিল। এক পর্যায়ে ভারী বর্ষণে ঢলের পানিতে সে ভেসে যায়। এসময় ঘটনাস্থলে উপস্থিত অন্য শিশুদের শোর চিৎকারে শোনে স্থানীয়রা এগিয়ে এসে ভেসে যাওয়া অবস্থায় মোহাম্মদ শফিককে উদ্ধার করে। পরে তাকে ক্যাম্পের স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, খবরটি শোনার পর এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উখিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন